আমরা কী তথ্য রাখি
পরামর্শের ফর্মে আপনি যা লেখেন: নাম, মোবাইল নম্বর, ব্যবসার নাম ও ধরন আর মেসেজ। গ্রাহক হলে বিল আর সার্ভিসের তথ্যও রাখা হয়। স্প্যাম ঠেকাতে আপনার IP ঠিকানা থেকে তৈরি একটি সংকেত রাখি, আসল IP ঠিকানা নয়।
তথ্য কেন ব্যবহার করি
আপনার সাথে যোগাযোগ করতে, সার্ভিস দিতে, বিল পাঠাতে আর রিনিউয়ের সময় মনে করিয়ে দিতে। আপনার তথ্য আমরা কারো কাছে বিক্রি করি না।
কার সাথে শেয়ার হয়
শুধু সার্ভিস দেওয়ার জন্য যতটুকু দরকার: পেমেন্ট প্রতিষ্ঠান (bKash, Nagad, ব্যাংক), SMS ও ইমেইল পাঠানোর সার্ভিস, আর আমাদের হোস্টিং প্রতিষ্ঠান। আইন অনুযায়ী বাধ্য হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
কতদিন রাখি, আর আপনার অধিকার
পরামর্শ চেয়ে যারা পরে আর সার্ভিস নেননি, তাদের তথ্য ১২ মাস পর মুছে ফেলা হয়। বিলের তথ্য আইন অনুযায়ী যতদিন রাখা দরকার, ততদিন রাখা হয়। আপনার তথ্য দেখতে, ঠিক করতে বা মুছে ফেলতে চাইলে আমাদের জানান।
কুকি
এই সাইট শুধু দরকারি কুকি ব্যবহার করে, যেমন আপনি কোন ভাষা বেছে নিয়েছেন তা মনে রাখতে।