Facebook পেজ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, পুরনো পোস্টও হারিয়ে যায়। নিজের ওয়েবসাইট থাকে আপনার নামে, Google-এ খুঁজলে পাওয়া যায়, আর গ্রাহক দেখেই বোঝেন আপনার ব্যবসাটা সত্যিকারের।
দাম আগে থেকেই জানা
প্রতিটি প্যাকেজের দাম আর দ্বিতীয় বছর থেকে রিনিউ করতে কত লাগবে, সব এই সাইটেই লেখা।
কিনে নিন বা মাসিক ভাড়া নিন
একবারে কিনে নিলে সাইট আর ডোমেইন আপনার নামে থাকবে। ভাড়া নিলে শুরুতে খরচ কম, আর দেখাশোনার দায়িত্ব আমাদের।
মোবাইলে দ্রুত খোলে
বেশিরভাগ মানুষ মোবাইল থেকেই সাইটে আসেন, তাই প্রতিটি সাইট আগে মোবাইলের কথা ভেবে বানাই।
বাংলা আর ইংরেজি
বিজনেস প্যাকেজ থেকে শুরু করে সাইট থাকবে দুই ভাষাতেই।
কাজ যেভাবে হয়
১ফোন বা WhatsApp-এ কথা বলে প্যাকেজ ঠিক করা
২আপনি লেখা আর ছবি পাঠান, আমরা ডিজাইন করে দেখাই
৩দরকারমতো দুইবার পরিবর্তন
৪সাইট চালু, সব লগইন আপনার হাতে
প্যাকেজ
ল্যান্ডিং পেজ
একটা পণ্য বা অফার বিক্রির জন্য এক পেজের সাইট, Facebook বিজ্ঞাপনের সাথে চালানোর জন্য।