মূল অংশে যান
WebShetu

রিফান্ড নীতি

সবশেষ আপডেট: ১০ অক্টোবর, ২০২৬

এককালীন ওয়েবসাইট

ডিজাইন দেখানোর আগে অর্ডার বাতিল করলে অগ্রিমের পুরো টাকা ফেরত দেওয়া হয়। ডিজাইন দেখানোর পর বাতিল করলে অগ্রিমের অর্ধেক ফেরত পাবেন। সাইট চালু হয়ে গেলে আর টাকা ফেরত হয় না। ডোমেইন কেনার টাকা ফেরত দেওয়া যায় না, তবে ডোমেইনটি আপনার নামেই থাকবে।

মাসিক সার্ভিস

চলতি মাসের বিলের টাকা ফেরত হয় না। কমপক্ষে যত মাসের জন্য নিয়েছেন, তা শেষ হলে যেকোনো সময় বাতিল করতে পারবেন; পরের মাস থেকে আর বিল আসবে না। সেটআপ ফি ফেরত হয় না।

বিজ্ঞাপনের বাজেট

নিজে সরাসরি Meta-কে দেওয়া টাকা আমাদের মাধ্যমে ফেরত দেওয়া সম্ভব নয়। আমাদের মাধ্যমে ডলারে দেওয়া বাজেটের যে অংশ বিজ্ঞাপনে খরচ হয়নি, তা পরের বিজ্ঞাপনে ব্যবহার করা যাবে, অথবা যে রেটে দিয়েছিলেন সেই রেটে টাকায় ফেরত দেওয়া হবে।

টাকা কীভাবে ফেরত পাবেন

যেভাবে টাকা দিয়েছিলেন (bKash, Nagad বা ব্যাংক), সেভাবেই ৭ কর্মদিবসের মধ্যে টাকা ফেরত দেওয়া হয়।